পূর্ণবয়ষ্ক লেপার্ড খাঁচাবন্দী হল ডুয়ার্সের চা বলয় থেকে। আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানের সেভেন বি সেকশনে রবিবার রাতে বন দফতরের পাতা খাঁচায় খাঁচা বন্দী হয় একটি পূর্ণবয়ষ্ক লেপার্ড।

খবর দেওয়া হয় বন দফতরে। রাতেই ঘটনাস্থলে বন দফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন কর্মীরা পৌছে খাঁচা বন্দী লেপার্ড উদ্ধার করে।

