প্রসব যন্ত্রণা নিয়ে চিকিৎসাধীন গর্ভবতী এক মহিলার অস্ত্রোপচার করতে গিয়ে সদ্যজাত শিশুর মাথায় আঘাত লাগার ঘটনা কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার এই ঘটনা ঘটে দিনহাটা হাসপাতালে। দিনহাটা এক ব্লকের বড় শোলমারী এলাকার মদনা কুড়া গ্রামের ওই মহিলাকে শনিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে দিনহাটা হাসপাতলে ভর্তি করে পরিবারের লোকেরা। রবিবার হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ জয়দেব বিশ্বাস ওই গর্ভবতী ওই মহিলাকে অস্ত্র প্রচার করে সন্তান প্রসব করায়।

সদ্যজাত ওই শিশুর মাথায় ছুরির আঘাত লাগে বলে পরিবারের অভিযোগ। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় দিনহাটা থানার পুলিশ। তবে এনিয়ে পুলিশের এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এখনও কোন লিখিত অভিযোগ জমা পড়েনি।
কর্তব্যরত চিকিৎসক জয়দেব বিশ্বাস বলেন,” বিশেষভাবে সক্ষম ওই রোগীর অস্ত্রপচার করতে গিয়ে হঠাৎই পা নড়ে যাওয়ায় চিকিৎসা সরঞ্জামের আঘাতে সদ্যজাতর কপাল কেটে যায়। দু’টি সেলাই পড়েছে, তাকে এসএনসিইউ তে ভর্তি করা হয়েছে।” বর্তমানে মা এবং সদ্যজাত শিশু সুস্থ আছে।

