শিলিগুড়ি পুরনিগমের ৪০ নম্বর ওয়ার্ডের বাসঝার মোড় সংলগ্ন দুর্গা নগর এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। মৃত যুবকের নাম মহম্মদ সিরাজুল (২০)। পেশায় রাজমিস্ত্রি ছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবারও কাজ সেরে বাড়ি ফিরে মোবাইলে গেম খেলছিলেন সিরাজুল। রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে মা তাকে কাজে যাওয়ার জন্য ডাকতে গেলে কোনো সাড়া শব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে দেখতে পান ছেলের ঝু*লন্ত দেহ।

সঙ্গে সঙ্গেই গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ মৃ*ত দে*হটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের সদস্যদের দাবি, ছেলের মধ্যে আ*ত্মহ*ত্যার কোনো রকম লক্ষণ তাঁরা আগে লক্ষ্য করেনি। প্রতিদিনের মতো স্বাভাবিক জীবনযাপন করছিলেন তিনি।
অনলাইন গেমে আসক্ত ছিলেন সিরাজুল, এমনকি গেম খেলার জন্য সম্প্রতি একটি ল্যাপটপও কিনেছিলেন। তবে হঠাৎ করেই কেন এই মর্মান্তিক সিদ্ধান্ত নিল যুবক, তা নিয়ে প্রশ্ন উঠেছে পরিবারসহ প্রতিবেশীদের মধ্যে। অনলাইন গেমের জেরেই কি এই আ*ত্মহ*ত্যা ? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য ? ঘটনার সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

