পাকাদেয়াল ভেঙে দুঃসাহসিক চুরি সোনার দোকানে। ইংরেজবাজার থানার বিশ্বনাথ মোড় এলাকার ঘটনা। শনিবার দোকান বন্ধ করে বাড়ি চলে যান দোকানের মালিক গোপাল কুন্ডু। রবিবার দোকান মালিক জানতে পারেন তার দোকানের দেয়াল ভেঙে চুরি হয়েছে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে দুই ভরি সোনার অলংকার এবং প্রায় ৫০০ গ্রাম চাঁদির অলংকার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ ও বঙ্গীয় স্বর্ণ শিল্পি ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জল সরকার সহ অন্যান্য ব্যবসায়ীরা। দেয়াল ভেঙে দোকানে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বিশ্বনাথ মোড় এলাকায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সি সি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ঘটনার তদন্ত শুরু করে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *