আলিপুরদুয়ার মাঝেরডাবরি চা বাগানে এখন শুধুই লেপার্ডের আতঙ্ক। সকালে চা বাগানের শ্রমিকেরা কাজে যোগ দেওয়ার আগে বনদপ্তরের কর্মীরা এসে পটকা ফাটিয়ে চলছে। তার পর কাজে যোগ দেন শ্রমিকেরা।
ইতিমধ্যে বাগানের চার দিকে খাঁচা পেতেছে বনদপ্তর।

বাগানে লেপার্ড রয়েছে তা জানিয়ে বাগানের বিভিন্ন এলাকায় বাগান কতৃপক্ষ রীতিমত পোষ্টার লাগিয়েছে। খুব সকালে বা সন্ধ্যা নামতে বাগানের পথ ধরে মানুষের চলাচল বনধ। বাগানের শ্রমিক মহল্লার ঘরের ছেলে মেয়েরা দল বেধে স্কুলে বা পড়াশোনার জন্য বাইরে যাচ্ছে। কেউ একা নয়। সব মিলিয়ে আতঙ্কের পরিবেশ আলিপুরদুয়ার শহর লাগোয়া মাঝেরডাবরি চা বাগানে।

