মুম্বইয়ে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকদের হেনস্তা ও মারধরের অভিযোগ। স্বামীকে ঘরে ফেরার আর্জি জানিয়ে হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখের দ্বারস্থ হলেন এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী।
মুর্শিদাবাদের হরিহরপাড়া ও বেলডাঙা থেকে মুম্বাইয়ে কাজে গিয়েছেন বেশকিছু পরিযায়ী শ্রমিক। সেই পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চলছে বলে অভিযোগ, প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করছেন পরিযায়ী শ্রমিকদের পরিবার।এই খবর শুনতে পেয়ে জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার তোড়জোড় শুরু করে ইতিমধ্যেই তিনি শ্রমিক ঐক্য মঞ্চের সভাপতি ও রাজ্য সভার সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। ঘরে ফেরাতে উদ্যোগী হন কলকাতা পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের DG রাজিব কুমার। ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য তোর ঝড় শুরু করেছে।


জানা যায় ,মুম্বইয়ে রোজগারের উদ্দেশ্যে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন মুর্শিদাবাদের হরিহরপাড়া ও বেলডাঙার একাধিক পরিযায়ী শ্রমিক। স্থানীয়দের সন্দেহ, তারা বাংলাদেশি—এই অভিযোগে একাংশ শ্রমিককে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। অনেকে আবার পরিচয়পত্র না থাকায় আটকে পড়েছেন নিরাপত্তা বলয়ের জেরে, ফিরতে পারছেন না নিজের ঘরে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।এদিকে হরিহরপাড়া বিধায়ক নিয়ামত শেখের কাছে যান এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী । স্বামীকে ঘরে ফেরানোর দাবি জানান বিধায়কের কাছে। বিধায়ক ঐ পরিযায়ী শ্রমিককে ঘরে ফেরানোর জন্য উদ্যোগী হয়েছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *