নয় বছরের মুখ ও বধির কিশোরী মেয়েকে বালিশ চাপা দিয়ে খুনের অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে।মেয়েকে খুনের পরে মা স্থানীয় থানায় আত্ম সমর্থন করে বলে থানা সূত্রে জানাগিয়েছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পাটুল গ্রামে।
মেয়ে বিশেষ চাহিদা সম্পূর্ণ হওয়ায় এমন ঘটনা ঘটিয়েছেন মা, অনুমান করছে গ্রামবাসীরা।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসার পাশাপাশি ঘটনায় অভিযুক্ত মা রিম্পা বিবিকে গ্রেপ্তার করেছেন গঙ্গারামপুর থানার পুলিশ।
জানা গিয়েছে মৃত ওই মেয়ের নাম আফরিন পারভিন বয়স ৯ বছর।

বাবা পেশায় তিনি রাজমিস্ত্রি, বাড়িতে স্ত্রী,ও এক মেয়ে ও এক ছেলে নিয়ে বসবাস।
অভিযোগ, রবিবার সকালে প্রতিদিনের মতো রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন বাবা আব্দুল আজিজ। দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিশেষ চাহিদা সম্পন্ন নয় বছরের ওই মেয়েকে বালিশ চাপা দিয়ে খুন করে বলে অভিযোগ গ্রামবাসী ও আত্মীয়দের। এমন ঘটনা জানাজানি হতেই ওই গ্রামে শোরগোল পড়ে যায়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *