দীর্ঘদিন ধরে সাফাই হয় নি নিকাশিনালা।যার জেরে নিকাশিনালার জল গিয়ে জমতে শুরু করেছে বাড়ির ভিতরে।আর সেই জলে দেখা দিয়েছে মশার লার্ভা।একদিকে জল যন্ত্রনা অন্যদিকে মশার উৎপাত।এই নিয়েই অতিষ্ট পানাগড় বাজারের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় বাসিন্দারা।এলাকার বাসিন্দারা জানিয়েছেন,দীর্ঘদিন ধরে নিকাশিনালা সাফাই হয় না।যার কারণে বর্ষা শুরু হলেই গোটা এলাকা জলমগ্ন হয়ে পড়ে।

এখন সেই জলেই বিপুল পরিমাণে মশার লার্ভা জমেছে।সন্ধ্যা হলেই সাপ ব্যাঙ সহ নানান কীটপতঙ্গ বাড়ির ভিতরে ঢুকে যাচ্ছে।দ্রুত ব্যবস্ঠা না নিলে অনেকেই রোগে ভুগবে।যদিও এই বিষয়ে তারা কাঁকসা গ্রাম পঞ্চায়েত কে বহুবার জানিয়েছিলেন।কিন্তু কাজের কাজ কিছুই হয় নি।
যদিও এই বিষয়ে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা জানিয়েছেন,বর্ষার নামার সাথে সাথে সমস্ত পঞ্চায়েত সদস্যদের ৪০ টা করে লেবার দেওয়া হয়েছে।কেন তারা এখনো কাজে লাগায় নি।সেই বিষয়টা খোঁজ নিয়ে দেখতে হবে।তবে ওই এলাকায় আগেই পরিদর্শন করে দেখা হয়েছে যে সেখানে গভীর নিকাশিনালা তৈরি করতে হবে।সেটা পঞ্চায়েতের পক্ষে সম্ভব নয়।বিষয়টি উচ্চ আধিকারিকদের জানানো হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *