কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার বিভিন্ন স্কুলের নবম শ্রেণী ও কলেজের এন সি সি ক্যাডেট পড়ুয়াদের নিয়ে আলিপুরদুয়ার জেলার বারবিশা কেন্দ্রীয় জওহর নবোদয় বিদ্যালয়ে ১৩ বেঙ্গল বেটালিয়ান এন সি সি কোচবিহার এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে। জানা গিয়েছে, পয়লা জুন থেকে ১০ ঐ জুন পর্যন্ত ১০ দিন ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরটি চলবে।

দুই জেলার বিভিন্ন প্রান্তের প্রায় ৪০০ জন ছেলে মেয়ে উভয় এন সি সি ক্যাডেট এই শিবিরে অংশ নেন। ক্যাডেটদের পিটি , যোগ আসন, ড্রিল,রাইফেল ফায়ার,খেলা ধুলা বা ক্রীড়া, ম্যাপ আর ক্যাম্পাস, শৃঙ্খলা নিমন কানুন, জ্ঞান সংস্কৃতি,চিকিৎসা শিবির, রক্ত দান শিবিরের মতো ইত্যাদি বিষয়ে পাঠ দেওয়া হয়। কর্নেল উমেশ ছেত্রী সহ ২০ জনের মতো অফিসাররা এই এন সি সি ক্যাডেটদের পাঠ দেন বলে জানা গেছে।

