সেচ দপ্তরে তৃণমূল নেতার মেয়ের চাকরি নিয়ে বির্তক দানা বেধেছে। রাজ্যের সেচ প্রতিমন্ত্রীর দপ্তরের অধীনে চাকরি পেয়েছেন মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়ে আসিফার শবনম।

ইক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার লিখেছেন যেখানে লক্ষ লক্ষ মেধাযুক্ত চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন তখন এই ভাবেই রাজ্যের সেচ ও জলপথ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রি দলের সভাপতির মেয়েকে চাকরি দিচ্ছেন। বিজেপির অভিযোগ স্বজন পোষণ, পরিবারের লোকেদের কাজ পাইয়ে দেওয়া, দেওয়া তৃণমূলের কালচার। মমতা বন্দ্যোপাধ্যায় যাই বলুন না কেন তার দলের লোকেরা স্বজন-পোষণ করবেন।

