বেহাল রাস্তা ও নিকাশি নালার প্রতিবাদে রাস্তার জমা জলে জাল ফেলে বিক্ষোভ। বিক্ষোভ দেখালেন মালদার হরিশ্চন্দ্রপুর-১নং ব্লকের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পারো গ্রামের বাসীন্দারা। জানা গেছে, তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পারো গ্রামের মূল রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সংস্কারের অভাবে রাস্তার জায়গায় জায়গায় পাথর উঠে গিয়ে তৈরি হয়েছে বড়ো বড়ো খানাখন্দ।

সেই খানাখন্দে জমে থাকছে বৃষ্টির জল। ফলে রাস্তায় চলাচল করতে গিয়ে চরম সমস্যায় পড়ছেন স্থানীয়রা। অসুস্থ রোগী এবং প্রসূতিদের হাসপাতালে নিয়ে যেতে প্রচুর কাঠখড় পোহাতে হচ্ছে। রাস্তায় জল দাঁড়িয়ে থাকার দরুণ যানবাহন চালকরাও সমস্যায় পড়ছেন। হামেশায় যানবাহন উল্টে ঘটছে ছোটোখাটো দুর্ঘটনা। এই সমস্যার কথা গ্রামবাসীরা বহুবার স্থানীয় পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে বিডিও সাহেবের গোচরে তুলে ধরেছেন। কিন্তু এখনও সমস্যার কোন প্রতিকার হয়নি। যার প্রতিবাদে শনিবার পশ্চিম পারো গ্রামের বাসীন্দারা জলমগ্ন রাস্তায় মাছ ধরার জাল ফেলে বিক্ষোভদেখান। এবং অবিলম্বে রাস্তা সহ নিকাশি নালা তৈরির দাবীতে সরব হন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *