ধাদিয়াল শিয়াল পাড়া এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। ঘটনায় ঐ ব্যক্তিকে বাঁচাতে এগিয়ে আসলে জখম আরো তিনজন। ঘটনাটি বুধবার রাতে নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের ধাদিয়াল শিয়াল পাড়া এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম হযরত আলী (৩৫) । ঘটনায় রাতেই অভিযুক্ত প্রতিবেশী একই পরিবারের পাঁচজনকে আটক করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমত উত্তাল এলাকা। অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি তুলছেন পরিবারের লোকজন থেকে শুরু করে প্রতিবেশীরা। এলাকায় টহল পুলিশের। জানা গিয়েছে ধাদিয়াল শিয়াল পাড়া এলাকার বাসিন্দা হজরত আলী। পেশায় টোটো চালক।

প্রতিদিনের মতো বুধবার রাতে টোটো নিয়ে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীদের কথা অনুযায়ী অভিযুক্তদের বাড়ির সামনে আসলে টোটো চালক হজরত আলীকে বেধড়ক মারধর করতে থাকে। হযরত আলী স্ত্রী জানান স্বামীর গাড়ির শব্দ পেয়ে ঘরের বাইরে বের হন এরপরই দেখেন টোটো থেকে নামিয়ে তাকে বেধড়ক মারধর করতে থাকে। তিনি চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে হযরত আলীর দাদা রহিম বাদশা সহ আরো কয়েকজন গেলে তাদের উপরও চড়াও হয় অভিযুক্তরা বলে অভিযোগ। অভিযুক্তদের ধারালো অস্ত্রের আঘাতে হযরত আলীকে বাঁচাতে গিয়ে জখম হন রমজান আলী নামে এক ব্যক্তি। এরপরই হযরত আলীকে উদ্ধার করে তুফানগঞ্জ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবরে রাতে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং অভিযুক্তদের একই পরিবারের পাঁচজনকে আটক করে থানায় নিয়ে আসে। তবে জানা যায় যে জমির সীমানার গাছ কাটা নিয়ে বছরখানেক ধরেই প্রতিবেশী দুটি পরিবারের মধ্যে বিবাদ চলছিল তার জেরেই এমনটা হয়েছে বলে অনুমান। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *