২৫৬৯তম বুদ্ধ জয়ন্তী উপলক্ষে উত্তরবঙ্গ বুদ্ধ জয়ন্তী উৎসব কমিটির উদ্যোগে এক বিশাল ও মনোজ্ঞ পথযাত্রার আয়োজন করা হয়। এই মহতী অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বিশ্ব শান্তির বার্তা প্রচার এবং গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার আদর্শকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া।পথযাত্রাটি সূচনা করে শিলিগুড়ির সূর্যসেন পার্ক সংলগ্ন মেলা মাঠ থেকে।

সকাল থেকেই উপস্থিত জনতার ভিড়ে মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ। বুদ্ধমূর্তি বহনকারী সুসজ্জিত রথ, ভিক্ষু সংঘের উপস্থিতি, বৌদ্ধ ধর্মীয় সংগীত এবং শান্তির পতাকা বহন করে অংশগ্রহণকারীরা শহরের বিভিন্ন পথ অতিক্রম করেন।
রেলিটি সূর্যসেন পার্ক থেকে শুরু হয়ে এয়ার ভিউ মোড়, সেবক মোড়, ভেনাস মোড় হয়ে বিধান রোড পেরিয়ে আবার সূর্যসেন পার্ক সংলগ্ন মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *