কাল বৈশাখী ঝড়ে বিশাল আকার গাছ ভেঙ্গে পড়ল স্কুলের শ্রেণীকক্ষের উপর। ভেঙ্গে গিয়েছে স্কুলের তিনটি শ্রেণীকক্ষ। শনিবার বিকেলে হঠাৎ কাল বৈশাখী ঝড়ে কুমারগ্রাম ব্লকের বারবিশা লালস্কুলে অবস্থিত বারবিশা নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের তিনটি শ্রেণীকক্ষের উপর বিশাল আকার একটি গাছ ভেঙ্গে পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঝড়ের পর স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জনা দাস কে বিষয়টি ফোনে জানালে ছুটে আসেন তিনি।

স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন ব্যপক ক্ষতি হয়েছে ক্লাস রুমগুলির। টিনের চাল এবং মুলিবাঁসের সিলিং ভেঙ্গে গিয়েছে, সিলিং ফেন, লাইট সব শেষ। গাছের কান্ড এখোনো পরে রয়েছে ক্লাসরুমের উপর। ক্লাস রুমের ভেতর প্রবেশ করেছে গাছের বড় বড় ডাল। কিছু চেয়ার, টেবিল, ব্রেঞ্চ নষ্ট হয়ে গিয়েছে। এই বিষয়ে কুমারগ্রামের বিডিও রজত কুমার বলিদা ফোনে জানান ঘটনার কথা শুনেছি,প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *