শিলিগুড়ি,৭মে: মেধা তালিকায় স্থান মৌসুমী পালের, স্বপ্নপূরণের পথে এগোচ্ছে ভুরিয়াখালির কন্যা। দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকের ভুরিয়াখালির বাসিন্দা মৌসুমী পাল এবার উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় উজ্জ্বল স্থান অর্জন করেছে। শিলিগুড়ির মুরালিগঞ্জ হাই স্কুলের ছাত্রী মৌসুমী তালিকায় স্থান পেয়েছে ৪৮৮ নম্বর পেয়ে শীর্ষ ১০-এ।মৌসুমীর বাবা গোকুল পাল একজন ছোট ব্যবসায়ী, তিনি ব্যাটারির ব্যবসা করেন। মা অঞ্জনা পাল একজন গৃহবধূ। সংসারের সীমিত সামর্থ্যেও মেয়ের পড়াশোনায় কখনও বাধা আসতে দেননি তাঁরা।

এদিন মৌসুমী জানায়, “এই ফলাফলের জন্য আমি আমার বাবা-মা, স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের ধন্যবাদ জানাই। ভবিষ্যতে আমি আইনজীবি হতে চাই।তার এই সাফল্যে খুশি গোটা এলাকা। স্কুলের পক্ষ থেকেও জানানো হয়েছে, মৌসুমী বরাবরই পরিশ্রমী ও মেধাবী ছাত্রী। তার সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা দেবে বলেই মত শিক্ষকদের।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *