শিলিগুড়ি, ৫ মে:শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন জলেশ্বরী এলাকায় হঠাৎই রাস্তা ভেঙে তৈরি হয়েছে একটি গভীর গর্ত।
জানা গিয়েছে, গতকাল রাতে আচমকাই ওই রাস্তার একটি অংশ ধসে পড়ে। আজ সকালে স্থানীয় বাসিন্দারাদের চোখে পড়তেই উদ্বেগ প্রকাশ করেন। যে রাস্তাটি এক বছর আগে তৈরি করা হয়েছে অল্প সময়ের মধ্যে রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণ কি? তাহলে কি রাস্তা তৈরিতে অনিয়ম হয়েছে প্রশ্ন টা থেকেই যাচ্ছে। সকাল থেকে যাতায়াতের চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এলাকবাসীদের ঘটনাটি পঞ্চায়েতকে জানানো হলেও, এখনো পর্যন্ত কোনো প্রতিনিধি ঘটনাস্থলে পৌঁছাননি বলে অভিযোগ স্থানীয়দের ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, প্রায় এক বছর আগে রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল। এত অল্প সময়ে রাস্তা ভেঙে পড়ার পেছনে কী কারণ, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তাঁদের আরও অভিযোগ, এলাকায় ড্রেনের অবস্থাও অত্যন্ত খারাপ, দীর্ঘদিন ধরে কোনো রকম পরিষ্কার বা সংস্কারের কাজ করা হচ্ছে না।এ বিষয়ে ডাবগ্রাম দুই অঞ্চলের পঞ্চায়েত প্রধান মিতালী মালাকার জানান, “কী কারণে রাস্তা ভেঙেছে, তা এখনো জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি কোনো দুর্নীতি থেকে থাকে, তাহলে তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। ড্রেনের সমস্যাটিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।”

