খেলার মাঝে নির্মীয়মান ফ্ল্যাটে বল ঢুকে যাওয়ায় দুই যুবককে পেটানোর অভিযোগে গ্রেপ্তার প্রোমোটার। রিজেন্ট পার্ক থানার অন্তর্গত পূর্ব পুটিয়ারি এলাকায় প্রোমাটারের দাদাগিরি। নির্মীয়মান ফ্ল্যাটে বল ঢুকে যাওয়ায় দুই যুবককে বাঁশ দিয়ে পেটায় প্রোমোটার।

ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে রিজেন্ট পার্ক থানায়। ইতিমধ্যেই প্রমোটার প্রমোতোষ দাশকে গ্রেফতার করেছে পুলিশ।

