আলিপুরদুয়ারের ঘাগড়া এলাকার ছোট্ট ঋত্বিকা ঘোষ আজ জীবন-মরণ সংগ্রামের মুখে দাঁড়িয়ে। বয়স মাত্র ১১ বছর, আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী। এই কোমল বয়সেই তাকে লড়তে হচ্ছে এক ভয়ানক শারীরিক সমস্যার বিরুদ্ধে ।
চিকিৎসকদের সাফ কথা, ঋত্বিকার দ্রুত হার্ট ট্রান্সপ্ল্যান্ট প্রয়োজন, নাহলে সময়ের সঙ্গে হারিয়ে যাবে এই নিষ্পাপ প্রাণটি।


ছোট্ট ঋত্বিকা এর আগেও দুইবার হার্ট সার্জারির মধ্যে দিয়ে গেছে। তার শারীরিক কষ্টের সাথে সাথে অনেক ভারী হয়ে উঠেছে পরিবারের আর্থিক চাপ।
বাবা ঋতুরাজ ঘোষ ও মা কণিকা মিঞ্জ (ঘোষ) এখন কার্যত ভেঙে পড়েছেন মানসিক ও আর্থিকভাবে।চিকিৎসার খরচ—প্রায় ২৫ লক্ষ টাকা। এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা তাঁদের পক্ষে এক কথায় অসম্ভব। এই কঠিন সময়ে পরিবারের একটাই প্রার্থনা মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে তাদের পাসে দারানোর।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *