চুরি যাওয়া দুটি মালবাহী গাড়ি উদ্ধার, গ্রেফতার ১ যুবক। বেশ কিছুদিন ধরে ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন এলাকা থেকে গাড়ি ,বাইক চুরি হচ্ছিল। ময়নাগুড়ি থানায় অভিযোগ আসতেই তৎপর হয় পুলিশ। জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে ময়নাগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ গত ২৭ তারিখ একটি মালবাহী ছোট গাড়িকে ধাওয়া করলে চালক পালিয়ে যায় ময়নাগুড়ি রোড এলাকা থেকে সেই গাড়িটি উদ্ধার করে পুলিশ।

এরপর শুক্রবার ফের পুলিশের কাছে খবর আসে গাড়িটি মাথাভাঙ্গা থানা এলাকায় রয়েছে। এরপর পুলিশ অভিযান চালিয়ে আরেকটি মালবাহী ছোট গাড়ি সহ একজনকে গ্রেফতার করে। একটি গাড়ি গত ১৯ মার্চ এবং আরেকটি গাড়ি গত ২৫ এপ্রিল চুরি হয়েছিল।পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম মিঠুন রায় তার বাড়ি মেখলিগঞ্জ ভোটের বাড়ি এলাকায়। মিঠুন রায়ের বিরুদ্ধে আগেও একাধিক চুরির অভিযোগ ছিল। এর পেছনে আরো বড় চক্র রয়েছে বলে পুলিশের অনুমান। শনিবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *