আগামী ২৩ শে জানুয়ারী ২০২৬ সালে ৫০ বছরের পদার্পণ করতে চলেছে শিলিগুড়ি ঘোগোমালি উচ্চ বিদ্যালয়। তাই এবছর ২৩ শে জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়েছে সুবর্ণ জয়ন্তী নানান অনুষ্ঠান । রবিবার আয়োজন করা হলো বসে আঁকো প্রতিযোগিতা ।
গত ২৩শে জানুয়ারী এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা মধ্যে দিয়ে এবছর থেকেই শুরু হয়েছিলো তাদের এই সুবর্ণ জয়ন্তী উৎসব।

এর পর প্রত্যেক মাসে একটি করে কর্মসূচির মধ্য দিয়ে চলবে এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান। এবং পরের বছর ২৩ শে জানুয়ারীতে নানান সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হবে সুবর্ণ জয়ন্তী উৎসব। তারই অঙ্গ হিসেবে আজ বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়ে স্কুলে তিনটি বিভাগে ভাগ করে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজকের এই বসে আঁকো প্রতিযোগিতায় প্রায় ৬০০-র উপর ছাত্র-ছাত্রীরা উপস্থিত হয়েছে। আগামী মাসে ও এরকম নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

