উল্লেখ্য, বিগত সোমবার খাওয়া-দাওয়া সেরে নিজের ঘরে ঘুমান সীতেশ মন্ডল।বাড়ি মালদার মানিকচকের নাজিরপুর গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত বেগমগঞ্জ এলাকার বাসিন্দা।পেশাই দিন মজুর।পরিবারে স্ত্রী সহ তিন সন্তান রয়েছে। এরপর মঙ্গলবার দেখেন শোয়ার ঘর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় সীতেশ।

বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর কোন সন্ধান না পেয়ে মানিকচক থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করেন স্ত্রী সুজলা মন্ডল। এবং সংবাদমাধ্যমের দ্বারস্থ হন। খবরের জেরে বৃহস্পতিবার রাতে স্বামীর খোঁজ পান সুজলা মন্ডল। এরপর পরিবারে লোকজন সীতেশকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

