সোমবার হবিবপুর ব্লকের সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের নিকট অভিযোগ জানালেন বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজিব ডাগা সহ বুলবুলচন্ডীর বেশ কিছু গ্রামবাসী, উল্লেখ্য হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কুচুপুকুর মৌজার সরকারপাড়া ও সাহাপারা মধ্যে রয়েছে এলাকায় বহু পুরনো এটি পদ্মপুকুর, স্থানীয়দের একাংশের অভিযোগ রাতের অন্ধকারে পুকুরটিতে মাটি ভরে বন্ধ করা হচ্ছে , সে বিষয়ে গ্রামবাসীরা বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব ডাগাকে নিয়ে একটি লিখিত অভিযোগ জানালেন হবিবপুর ব্লকের হবিবপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকের নিকট। হবিবপুর সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এন্ড বি এল এন্ড এল আর ও আধিকারিক স্বপন তরফদার এ বিষয়ে জানিয়েছেন পুকুর ভরাটের অভিযোগ তিনি পেয়েছেন তিনি তদন্তে যাবেন সত্যি যদি বেআইনিভাবে পুকুর ভরাট করা হয় তবে আমরা আইনত ব্যবস্থা নেওয়া হবে।

আমরা প্রতিনিয়ত যেসব জায়গায় অভিযোগ পেয়েছি আমরা পুনরায় পুকুর খনন করেছি এবং আইনত ব্যবস্থা গ্রহণ করেছি । এ বিষয়ে বুলবুলচন্ডি গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাসদা তিনি জানিয়েছেন এ বিষয়ে তিনি কোন অভিযোগ পাননি তবে যদি সত্যিই বেআইনিভাবে পুকুর ভরাট করা হয় তবে প্রশাসন তার ব্যবস্থা নেবে। তবে এ বিষয়ে পুকুর এক মালিক কৌশিক সাহা বলেন তারা কোন পুকুর ভরাট করছেন না, সমস্ত অভিযোগ তিনি ভিত্তিহীন বলে দাবি করছেন, রাস্তার পাশে একটি ড্রেন তৈরি করা হচ্ছে সেই ড্রেনের সমস্ত মাঠি সেখানে রাখা হয়েছে। বুলবুলচন্ডী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজিব ডাগা জানান এই পুকুর অবৈধভাবে ভরাট করছে ল্যান্ড মাফিয়ারা, এলাকার সবাই জানে এটি পদ্মপুকুর এবং বহু পুরনো পুকুর, আগের BLRO সহ অন্যান্য আধিকারিকদের জোগ সাজসে এই পুকুরের শ্রেণী চেঞ্জ করা হয়েছে, তবে সরকারি নিয়মে জলাশয় হলে মাটি ভরাট কোনদিন করা যায় না,, তাই তারা মার্চপিটিশন জমা করেছেন হবিবপুর BlRO আর নিকট, এবং আইনত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *