বুনো হাতির আক্রমনে মৃ*ত্যু হল এক ব্যাক্তির। মৃ*তের নাম বিশ্রাম ওরাঁও। শুক্রবার ভোরে ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের উত্তর হলদিবাড়ি এলাকায়। এদিন মৃ*তের বাড়িতে যান বন ও পরিবেশ মন্ত্রী মনোজ কুমার ওরাও এবং বনদপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিবারের শাসে থাকার আশ্বাস দেন মন্ত্রী।

জানাগিয়েছে ওরাঁও সমাজের কোন মানুষ মারা গেলে ঐ বাড়িতে রাত পাহারার প্রথা রয়েছে। সেমতো এক প্রতিবেসির মৃ*ত্যুতে রাত পাহারা দিতে গিয়েছিলেন বিশ্রাম। ভোরে বাড়ি ফেরার পথে বুনো হাতির মুখোমুখি হয়ে পড়ে সে। হামলা চালায় বুনো হাতি, ঘটনাস্থলেই মৃ*ত্যু হয় তার। এই বিষয়ে বনমন্ত্রী জানিয়েছেন সরকার এবং দল সর্বদা মৃ*তের পরিবারের পাসে থাকবে। আপাতত পাঁচ লক্ষ টাকার চেক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এবং পরিবারের একজনকে বনদপ্তরে চাকরির ব্যবস্থা করা হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *