ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিজেপি বিধায়ক অম্লান ভাদুড়ীকে সংবর্ধনা জানাল মহানন্দা পল্লী সুকান্ত স্মৃতি সংঘ। সোমবার রাতে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিজেপির মালদা জেলা সহ-সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, বিজেপি নেতা সুদীপ্ত চ্যাটার্জি, ক্লাবের সম্পাদক প্রবীর আচার্য-সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এবং ক্লাব সদস্যরা।

এদিন ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়কের কাছে এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক পরিষেবার মানোন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর উদ্যোগ গ্রহণের আবেদন জানানো হয়। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অম্লান ভাদুড়ী বলেন, মানুষের আস্থা ও প্রত্যাশার মর্যাদা রেখে তিনি এলাকার উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সকল মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা সচেষ্ট থাকার আশ্বাসও দেন তিনি। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিধায়ক।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *