দুটি পৃথক ঘটনায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশের হাতে গ্রেপ্তার মোট ৬ জন। চু*রির অভিযোগে দুজন এবং সমাজ বিরোধী কাজ সংগঠিত করার আগে গোপন খবরের ভিত্তিতে গ্রেপ্তার চার জন।
জানা গিয়েছে সোমবার ফুলবাড়ীর একটি ফ্যাক্টরি থেকে বেশকিছু তামার তার চু*রি হয়।। বিষয়টি নিয়ে নিউ জলপাইগুড়ির থানাতে লিখিত অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে সাদা পোষাকের পুলিশ। বিভিন্ন সূত্র ধরে ফুলবাড়ী চেংরাবান্দা থেকে দুজনকে ধরে ফেলে। ধৃতরা হলো অবিনাষ ওরাও ও বিকি ওরাও । দুজনের বাড়ি ফুলবাড়ি চেংরাবান্দা এলাকাতে ।

পরবর্তী সময়ে তাদের বাড়ি থেকে প্রায় ৩ কেজি ৭০০ গ্রাম তামার তার উদ্ধার করেছে পুলিশ। জার বাজার মূল্য ১০ থেকে ১২ হাজার টাকা। বুধবার ধৃত দের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
অন্য দিকে গোপন সুত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে সেন্টাল কলোনী উচামাঠে বেশ কয়েকজন অসামাজিক কাজের জন্য জড়ো হয়েছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালালে বেশ কয়েকজন পালিয়ে গেলেও ৪ জনকে হাতেনাতে ধরে ফেলে। ধৃতরা হলো বিশাল ঘোষ, সঞ্জয় সরকার বাড়ি লেকটাউন এলাকাতে তাপস দে বাড়ি বাশবাড়ি ও গৌবিন্দ পাশওয়ান বাড়ি মিলন পল্লী এলাকাতে। ধৃতদের কাছ থেকে বেশকিছু ধারালো অ*স্ত্র উদ্ধার হয়েছে । বুধবার ধৃত চার জনকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। দুটি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

