এবার জনরোষের শিকার তৃণমূলের উপপ্রধান। সাধারণ মানুষের তীব্র ক্ষবের মুখে পড়তে হল তৃণমূল নেতাকে। প্রকাশ্য দিবালোকে কোমরে দড়ি বেঁধে ভরা রাস্তায় ঘোরানো হলো তৃণমূল নেতাকে। শুধু তাই নয়, জুতোর মালা পরিয়ে পোস্টে বেঁধে রাখা হলো তৃণমূলের উপপ্রধান কে। মাথায় ফাটানো হলো ডিম। উঠল চোর স্লোগান।

হুগলির সিঙ্গুর বিধানসভার অন্তর্গত বাগডাঙ্গা ছিনামোড় গ্রাম পঞ্চায়েত। ওই পঞ্চায়েতের উপপ্রধান অদ্বৈত দাস। একাধিক বিষয়ে তার প্রতি খুব জমা হয়েছিল এলাকাবাসীর। তবে তৃণমূল জামানায় তার বিরুদ্ধে মুখ খুলতে পারেননি কেউ। সিঙ্গুরের প্রাক্তন বিধায়ক বেচারাম মান্না ঘনিষ্ঠ বলেই পরিচিত এই অদ্বৈত।

তবে এলাকার সূত্রে খবর, রাজ্যে পালাবদল এবং মানুষের ধৈর্যের বাঁধ ভেঙ্গে যাওয়ার বহিঃপ্রকাশ এই ঘটনা। এতদিন এলাকায় তোলাবাজি, হুমকি সহ একাধিক দুর্নীতি চালিয়েছে এই তৃণমূল নেতা। এতদিন মানুষ মুখ বুঝে থাকলেও এবার জনরোষ আছড়ে পড়ল তৃণমূলের উপপ্রধানের উপরে।

রাজ্যে পালাবদলের পর থেকেই দিকে দিকে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসছে। কোথাও তোলাবাজির অভিযোগ আবার কোথাও কাট মানি নেওয়া থেকে বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠছে। সারা রাজ্যের পাশাপাশি হুগলি জেলাতেও একাধিক তৃণমূল নেতৃত্বকে ইতিমধ্যেই তোলাবাজির অভিযোগে গ্রে*ফতার করেছে পুলিশ। আবার একাধিক জায়গায় সাধারণ মানুষের জনরোষ আছড়ে পড়ছে তৃণমূল নেতার উপরে। কোথাও ডিম থেরাপি দেওয়া হচ্ছে, আবার কোথাও কান ধরে উঠবস করানো হচ্ছে তৃণমূল নেতৃত্বকে।

এদিনও সিঙ্গুরে দেখা গেল একই ছবি। পঞ্চায়েতের উপপ্রধান কে পোস্টে বেঁধে রাখল ক্ষিপ্ত জনতা। তাঁর মাথায় চলল ডিম থেরাপি। গলায় পড়ানো হলো জুতোর মালা। সিঙ্গুরের নান্দা বাজার এলাকায় কোমরে দড়ি বেঁধে ঘোরানো হলো রাস্তায়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *