দলীয় প্রভাব খাটিয়ে নাবালিকা ধর্ষনের মামলা ধামাচাপা দেয়ার অভিযোগে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার পুলিশ।প্রায় বছর খানেক আগে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের শালকুমার ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক নাবালিকাকে ধর্ষনের অভিযোগে ওঠে প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ, বাড়ি ফাঁকা দেখে নাবালিকাকে একা পেয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত প্রতিবেশী। নাবালিকার বাবা ভিন রাজ্যে পরিজয়ী শ্রমিকের কাজ করতেন। ঘটনা জানাজানি হতেই নাবালিকার বাবা বাড়ি ফিরে এসে ধর্ষনের অভিযোগ নিয়ে সরব হয়। সেই সময় এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান তথা তৃণমূল নেতা শ্রীবাস রায় প্রভাব খাটিয়ে ধর্ষিতার পরিবারকে থানায় যেতে বাধা দেয়। পরবর্তীতে শাসক দলের প্রভাব খাটিয়ে এলাকার কয়েকজন তৃণমূল নেতাদের নিয়ে সালিশি সভা করে ওই মামলা ধামাচাপা দেয়।

এমনকি নাবালিকার পরিবারকে টাকার প্রলোভন দেখায় বলে অভিযোগ। জানাগেছে, তৃণমূল শাসনে নাবালিকার পরিবার বাধ্য হয়ে মুখ বুঝে থাকে। রাজ্যে পালা বদল হতেই, নাবালিকার ধর্ষনের ঘটনা ফের মাথা চারা দেয়।। ঘটনা জানতে পেরেই আলিপুরদুয়ার থানার অন্তর্গত শোনাপুর ফাঁড়ির পুলিশ অভিযুক্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা শ্রীবাস রায়’কে গ্রেফতার করেI ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে জেলা জুড়ে।দীর্ঘদিন ধরে এলাকায় দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন তৃণমূল নেতা শ্রীবাস। এলাকায় কোনো ঘটনা ঘটলেই দলীয় প্রভাব খাটিয়ে শালিশির মধ্যে সেই মামলা ধামাচাপা দিতেন। এমনকি তার জন্য মোটা টাকাও আদায় করতেন বলে অভিযোগ। এছাড়াও, তাঁর বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েতে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। এমনকি বালি পাচার চক্রের সাথেও যুক্ত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেI

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *