ধূপগুড়ির কালিরহাট বাজার সংলগ্ন প্রত্যন্ত গিলান্ডি পার এলাকায় গিলান্ডি নদীর ধারেই আয়োজিত হয় এই গদাধর মেলা ও অষ্টমী স্নান। এদিন সকাল থেকেই পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। স্থানীয় ছাড়াও বহিরাগত পুণ্যার্থীরা ছুটে আসেন এই মেলায়। জানা যায় শ্রী শ্রী গঙ্গা দেবীর অষ্টমী স্নান ও গদাধর মেলা কমিটির পক্ষ থেকে বাংলা ১৪১৬ সন, ইংরাজী ২০১০ সাল থেকে প্রতিবছর সারম্বরে এই মেলার আয়োজন করা হয়।

মেলা কমিটির উদ্যোক্তারা জানান ভোর রাত থেকেই লোক আসতে শুরু করে পুজোয়, সারাদিন ধরে চলে এই পূজা স্নান। প্রচুর মানুষ এখানে আসেন গঙ্গা স্নান করতে, পুণ্যার্থীদের জন্য প্রসাদের ব্যবস্থাও করা হয় পূজা কমিটির তরফে। মেলায় আসা প্রচুর পণ্যার্থীদের পুণ্য স্নানের পরেই দই ও চিড়ে খাওয়ার প্রচলন রয়েছে এই মেলায়। এই বিষয়ে কি বলেছেন পুজো কমিটির এক সদস্য আমরা শুনবো তার মুখ থেকে

