কলেজের ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) ও এবিভিপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার দার্জিলিং জেলার তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার

জানা যায়, গত সোমবার সকালে কলেজে ভর্তি সংক্রান্ত সহায়তার জন্য হেল্প ডেস্ক বসানোকে কেন্দ্র করে প্রথমে দুই ছাত্র সংগঠনের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং তা হাতাহাতি ও মারামারির রূপ নেয়। এই সংঘর্ষে টিএমসিপির ছাত্রনেতা বিবেক ঝা গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, বৃহস্পতিবার ধৃত বিশ্বজিৎ সরকারকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *