বীরভূমের সাঁইথিয়ায় ভোট মিটতেই রাতে উত্তেজনা ছড়ায় ১৬ নম্বর ওয়ার্ডের বেহুলা পাড়া এলাকায়। বিজেপির অভিযোগ, ১৩১ নম্বর বুথে তাদের এক পোলিং এজেন্টের বাড়ি ঘেরাও করে মারধর করা হয়েছে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, তাদের এক কর্মীকেও মারধর করা হয়েছে, যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনার খবর পেয়ে সাঁইথিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পোলিং এজেন্টকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে, পরিস্থিতি সামাল দিতে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।

