নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর: গত ৮ ডিসেম্বর ২০২৪ এ নন্দীগ্রামের সমবায় ভোট কে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি হয়।সমবায় ভোট চলাকালীন নন্দীগ্রাম-১ ব্লকের কাঞ্চননগর দিদারুদ্দিন বিদ্যাভবন ভোট কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের মধ্যে বচসা শুরু হয় তারপরে বোমাবাজি।

সেই ঘটনায় ৪৩ জনের নামে অভিযোগ জমা হয়।তদন্তের ভার যায় NIA র হাতে।সেই মতো NIA ৪৩ জনকে নোটিশ করলো আজ। শেখ সুফিয়ান, আবু তাহের, শঙ্কু নায়েক সহ আরো দাপুটে তৃণমূল নেতাদের নামে নোটিশ এলো NIA র তরফে। প্রত্যেককে আগামী ১৭ তারিখ এন আই এর সদর দপ্তরে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

