শুধু তাই নয়, কর্মীদের পোস্টার লাগানোর জন্যে ধমক ও দিলেন তিনি। এমন কাজ তিনি পছন্দ করেননা বলে দলের কর্মীদের কড়া নির্দেশ দিলেন বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী কুণাল ঘোষ।
কিন্তু কেন? কি এমন হলো যে দেওয়ালে নিজের নামে লাগানো পোস্টার দেখে চমক রেগে গেলেন তিনি। ক্ষোভের চোটে বেলেঘাটা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে লাগানো পোস্টার ছিঁড়ে ফেললেন তিনি। তার অভিযোগ, সেই দেওয়ালে আগে থেকেই বেলেঘাটা কেন্দ্র থেকে বামফ্রন্ট তথা সিপিআই(এম) মনোনীত প্রার্থী পারমিতা রায়ের সমর্থনে লাগানো হয়েছিল পোস্টার। সেই পোস্টারের উপর তৃণমূল মনোনীত প্রার্থী কুণাল ঘোষের সমর্থনে পোস্টার লাগায় তার কর্মীরা। সেটা আমাদের দলের নীতি নয়।

আমরা কোনো দলের প্রচারে বাধা দেবো না। কিংবা আমরা কোনো রাজনৈতিক দলের সাথে খারাপ আচরণ করবো না বলে দলের কর্মীদের ধমক দিয়ে কড়া ভাবে শাসন করলেন বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। তিনি বলেন, যার যা পোস্টার, সবাই লাগাবে। কর্মীদের বলে দিয়েছি সিপিএম জমানায় ওরা এই এলাকাতেই এসব করলেও আমরা করব না। অন্য দলও এই সৌজন্য বজায় রাখুক।

