ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের (TTAADC) ২৮টি আসনে আজ সকাল থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ত্রিপুরার অন্যান্য এডিসি আসনের সঙ্গে ঊনকোটি জেলার ৭ নং কচুছড়া-ডেমছড়া এডিসি আসনেও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিশান চৌধুরী পাড়া সিনিয়র বেসিক স্কুলটি এই এডিসি আসনের অন্যতম গুরুত্বপূর্ণ ৭ নং পোলিং স্টেশন।

সকাল ৭টা থেকেই এই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী ও পুরুষ উভয় ভোটাররাই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছেন। সকাল ঠিক ৮টায় নিশান চৌধুরী পাড়া সিনিয়র বেসিক স্কুলে নিজের ভোট দেন ৭ নং কচুছড়া-ডেমছড়া আসনের নির্দল প্রার্থী সঞ্জীব দেববর্মা। ভোটদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি সন্তোষ প্রকাশ করে জানান, এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটদানে এগিয়ে আসছেন এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই। তিনি নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ শান্তিপূর্ণ বলে উল্লেখ করেন। সকাল ৭টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোটগ্রহণ চলবে।এবারের এডিসি নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৯,৬২,৫৪৭ জন। নির্বাচনের ফলাফল আগামী ১৭ এপ্রিল ঘোষণা করা হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *