একসময়ে সমাজসেবী প্রতিষ্ঠান হিসেবে আইমা বা অল ইন্ডিয়া মাইনোরিটি অ্যাসোসিয়েশন নামেি পরিচিত ছিল। তবে গত পঞ্চায়েত ভোটে AIMA নামেই ভোটে নামে।আর ভোটে বেশকয়েকটি আসনও পঞ্চায়েতে পায়।তবে মাসকয়েক আগেই এই আইমা সংস্থা নতুন রাজনৈত্যিক দলের আত্মপ্রকাশ করে,এবং কোলকাতা প্রেসক্লাবে সাংবাদিক বৈঠক করে নতুন দলের নামকরন করেন জাতীয় উন্নয়ন পার্টি বা JUP..।

তবে প্রথম এই নির্বাচনে পূর্ব মেদিনীপুরে ১৬ টি আসনের মধ্যে ৬ টি আসনে প্রার্থীপদ ঘোষনা করে দলের সুপ্রিমো সৈয়দ রহুল আমিন।তবে নামপ্রকাশের পরই চাপে পড়েছে তৃণমূল।কারন সংখ্যালঘু ভোট কতটা জে ইউ পি র পাশে থাকবে তা নিয়েই চিন্তিত।তবে জে ইউ পি আশা ৬ টি আসনেই ভালো ফলাফল করবে তারা।সেরকমই তমলুক বিধানসভায় প্রার্থী হয়েছেন বিশিষ্টসমাজসেবী আজিজুল মল্লিক ওরফে নাসির। এদিন তমলুকের ধলহরায়,নির্বাচনী জনসভা আয়োজিত হয় এবং উপস্থিত ছিলেন জে ইউ পি র সুপ্রিমো সৈয়দ রহুল আমিন।তিনি প্রার্থী আজিজুল মল্লিককে সাথে নিয়ে বলেন,ধর্ম বর্ন নির্বিশেষে জেইউপি র পাশে থাকুন।বিগত দিনের মতো মানুষের পাশে থেকে কাজ করবো।আমরা প্রথমে তৃণমূলের পাশে থাকবো বলে আগ্রহ প্রকাশ করেছিলাম,কিন্তু তৃণমূল সেকথা মানেনি।তাই আমরা একক ভাবে লড়ছি বলে জানান দলের সুপ্রিমো সৈয়দ রহুল আমিন।এদিন ২৫ জন যুবক বিভিন্ন দলথেকে জে ইউ পি তে যোগদান করেন।দলীয় পতাকা তুলেদেন সৈয়দ রহুল আমিন ও তমলুকের প্রার্থী আজিজুল মল্লিক।তবে জে ইউ পি যে ভোট কাটাকাটির অঙ্কে লেগেছে তাতে করে তৃণমূলের কপালে যে ভাঁজ পড়বে সে বিষয়ে নিশ্চিত রাজনৈত্যিক মহল।

