কুমারগ্রাম বিধানসভার চুনিয়া ঝড়া চা বাগানে বিজেপি প্রার্থী মনোজ কুমার ওরায়ের প্রচারে উত্তেজনা। আহত উভয় পক্ষের ৩ জন। আহত হয়েছেন সামসুল আন্সারি, সামসুলের স্ত্রী রিজবানা বিবি, বিজেপির যুব নেতা বিপুল রায়। তৃণমূলের রাজ্য সভার সাংসদ প্রকাশ চিক বরাইকের দাবি বিজেপি প্রার্থী মনোজ কুমার ওরাও সাধারণ ভোটারদের এস আই আর সম্পর্কিত প্রশ্নের মুখে পড়ায় হামলা চালায় সাধারণ ভোটারদের উপর। অপরদিকে মনোজের দাবি পরিকল্পিত ভাবে বিজেপির প্রচারে বাধা দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।

তবে আহতদের দাবি তারা সিপিআই এম সমর্থীত কর্মী। এস আই আর সম্পর্কিত প্রশ্ন করায় তাদের উপর হামলা চালায় বিজেপির সমর্থকরা। এদিকে বিজেপির যুব নেতা বিপুল রায়ের হাতে ছাতা দিয়ে আঘাত করা হয়েছেন বলে খবর। গোটা ঘটনায় রাজনৈতিক চাপানোতল তুঙ্গে কুমারগ্রাম বিধানসভায়।
কি জানিয়েছেন সামসুল আনসারির স্ত্রী আহত রিজবানা বিবি, বিজেপি প্রার্থী মনোজ কুমার ওরাও , এবং তৃণমূলের রাজ্য সভার সাংসদ প্রকাশ চিক বরাইক প্রর্যায়ক্রমে শুনুন তাদের বক্তব্য গুলি।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *