পথ দুর্ঘটনা এক ব্যাক্তির মৃত্যু কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়।বৃহষ্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত আমঝাড়া পঞ্চায়েতের তালদা এলাকায়। মৃত ব্যক্তির নাম পঞ্চা সরদার(৫২)।স্থানীয় সুত্রে জানা গিয়েছে জীবনতলা থানা এলাকার পঞ্চা সরদার পেশায় টোটো চালক।

এদিন সকালে টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন পাঁচজন তারা ট্রাইবুনালে ফ্রম জমা দেওয়ার জন্য মহকুমায় যাবেন, তাদের কাছে পৌঁছোবার আগেই তালদি সংলগ্ন এলাকায় একটি হাতি গাড়ি আচমকা টোটো গাড়িকে ধাক্কা মেরে পালিয়ে যায়।হাতি গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয় ওই টোটো চালক। রাস্তায় পড়ে যন্ত্রণায় কাৎরাচ্ছিলেন। স্থানীয়রা দেখতে পায়। তড়িঘড়ি দুর্ঘটনা গ্রস্ত টোটোচালক কে উদ্দার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা চলাকালীন ওই টোটো চালকের মৃত্যু হয়।ক্যানিং থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। অন্যদিকে এমন দুর্ঘটনার খবর হেদিয়াখালি গ্রামে পৌঁছালে শোকে কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন।

