বৃহস্পতিবার একগুচ্ছ দলীয় কর্মসূচি হাতে নিয়ে মালদায় এলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। পুরাতন মালদার সাহাপুর এলাকার এক বেসরকারি হোটেলে বিভিন্ন ক্লাব ও এনজিও-কে আলোচনায় বসেন তিনি।

মালদায় দলের সর্বভারতীয় সভাপতিকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি, ইংরেজবাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ি সহ অন্যান্যরা।
তাদের সকলকে নিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। দিকে দিকে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করতে বিভিন্ন ক্লাব ও এনজিওর প্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান।

