এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক ইস্যুতে নিজের প্রতিক্রিয়া জানান।
তিনি বলেন, সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রায় ৯১ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার বিষয়টি নিয়ে তিনি শুনেছেন। তবে এই বিষয়ে চূড়ান্তভাবে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত নেবে। তাঁর দাবি, অন্যান্য রাজ্যে এসআইআর (Special Intensive Revision) হলেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই প্রক্রিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি বিরোধিতা করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।


সুকান্ত মজুমদার আরও বলেন, তাঁর ছোটবেলার স্মৃতিতে রয়েছে—অনেক মানুষ লুঙ্গি ও স্পোর্টস জুতো পরে এই বাংলায় প্রবেশ করতেন। বিশেষ করে মালদা ও মুর্শিদাবাদ জেলায় এই প্রবণতা বেশি দেখা যেত। তাঁর মতে, সীমান্তবর্তী জেলা হওয়ায় বাংলাদেশের বহু মানুষ চিকিৎসা পরিষেবা ও সন্তান প্রসবের জন্য পশ্চিমবঙ্গে আসতেন, এবং এখানে এসে সন্তানের জন্মও দিয়েছেন।
ভোটার তালিকা সংশোধনের প্রসঙ্গে তিনি বলেন, গোটা রাজ্যে যদি প্রায় ৮০ হাজার বুথ ধরা হয়, তাহলে গড়ে প্রতি বুথে প্রায় ১০০ জন করে ভোটারের নাম বাদ পড়েছে। এর মধ্যে মৃত এবং অন্যত্র স্থানান্তরিত ভোটাররাও রয়েছেন বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, বিজেপি চায় সময়মতো এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হোক। তবে এই প্রসঙ্গে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, “মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে।” তাঁর বক্তব্য, কে ভোট দিতে পারবে আর কে পারবে না, তা নির্ধারণ করার সম্পূর্ণ অধিকার নির্বাচন কমিশনেরই।
এছাড়াও শিল্প প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, সিঙ্গুরে আবার শিল্প স্থাপন করা হবে এবং সেখানে টাটা গোষ্ঠীকেই ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *