আমার মন্ত্রিসভার সবথেকে ভালো কাজ করেছে জ্যোতিপ্রিয় ।হাবড়ার তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে দরাজ সার্টিফিকেট মমতার
বক্তব্যের প্রথমেই তিনি বলেন আমি চাই বালু হাবড়া থেকে জিতুক , তাহলে আপনারা যা বলবেন তাই করে দেব। হাবরা বাসীর উদ্দেশ্যে একথাই বলেন।

আরো তিনি বলেন বালুকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে।। আমার সরকারে বালু যতটা ভালো কাজ করেছে, কেউ করতে পারেনি। এমনই মঞ্চ থেকে বলতে শোনা যায় তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়কে।
তিনি আরো বলেন হাবরা বাজার আন্তর্জাতিক বাজার ,তার উপর নির্ভর করে ব্যবসা করে অনেক ব্যবসায়ী ,বালু জিতলে তাদের ব্যবসায়ী কার্ড করে দেবো । তাতে সুবিধা পাবে অনেক ক্ষেত্রে ব্যবসায়ী।

