বহিরাগতরা আসবে যাবে। ওরা ভোট পাখি।রাজনাথ সিং কে আপনারা গত পাঁচ বছরে কতবার বাংলায় দেখেছেন? শীতকালে যেমন পাখি আসে আবার শীতের পর চলে যায় এই বহিরাগত রা ভোট পাখি। ভোটের সময় আসে আবার ভোট এলে চলে যায়। কিন্তু বাংলা নিজের মেয়েকেই চায়। নৈহাটি থানার আইসি সাসপেন্ড প্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন এটা নির্বাচন কমিশনের বিষয়। তারা যেটা ভালো বুঝেছে সেটা করেছে। কিন্তু এটা মাথায় রাখা উচিত, চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় যে গাড়িতে করে এসেছিলেন এই গাড়ি ঢুকতে দেওয়া হয়নি। সেই দায়িত্ব কার? সেটা তো নির্বাচন কমিশনের দায়িত্ব।

নৈহাটির যিনি চেয়ারম্যান তিনি বয়স্ক মানুষ। সেটা সকলেই জানেন। উনি যেহেতু অসুস্থ ছিলেন, তাই ওনার গাড়ি ঢুকতে অনুমতি না দেওয়াই কেউ ওনাকে পুলিশের গাড়ি দিয়ে সাহায্য করেছিলেন। অনুমতি থাকা সত্ত্বেও কেন চেয়ারম্যানের গাড়ি ঢুকতে দেওয়া হলো না সেটাও তো নির্বাচন কমিশনের দেখার দায়িত্ব ছিল। তাহলে যারা আটকালো তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন কি ব্যবস্থা নিল সেটাও আমার জানার দরকার আছে। নৈহাটির বঙ্কিম ভিটেকে বিজেপি ক্ষমতায় এলে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে মঙ্গলবার ব্যারাকপুরে এসে দাবি করেন রাজনাথ সিং। এ প্রসঙ্গে পার্থ ভৌমিক বলেন, বাংলার ইতিহাস রাজনাথ সিংয়ের জানা নেই। ২০১৪ সালের পর থেকে বঙ্কিম গবেষণা কেন্দ্রের জন্য কেন্দ্রের সরকার একটা টাকাও খরচা করেনি। যদি ন্যূনতম শ্রদ্ধা থাকত তাহলে ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে নরেন্দ্র মোদি বঙ্কিম দা বলে সম্বোধন করতেন না। যেন মনে হয় নরেন্দ্র মোদি বঙ্কিম বাবুর সাথে এক টেবিলে বসে চা খেতেন। যারা বাংলার মনীষীদের অপমান করেন তাদের জন্য কিভাবে জবাব দিতে হয় বাংলার মানুষ ভোট বাক্সে তা দিয়ে বুঝিয়ে দেবেন৷

