চলতি মরশুমটা আখের গুড় ওঠার সময়। তবে এলাকায় আখ চাষ এখন আর নেই, কিন্তু নতুন আখের গুড় দিয়ে গ্রামদেবতা গুড়-কালী আজও ভক্তদের হাতে পূজিতা হচ্ছেন জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর থানার গৌরীবাগান গ্রামে। এই পুজোয় লাগে না কোনো ব্রাহ্মণ পুরোহিত,

উচ্চারিত হয়না সংস্কৃত মন্ত্র। গ্রামের ভুইঁয়া সম্প্রদায়ের মানুষেরা নিজেরাই পুজো করেন এই গ্রামদেবীর। সহযোগিতা করেন গ্রামের মানুষ।
আজ দুপুরে সমাজের ব্রাত‍্যজনের হাতে নতুন গুড়ের উপকরণ দিয়ে ধুমধামের সঙ্গেই পুজিতা হলেন দেবী গুড়কালী। এ বিষয়ে গ্রামবাসী বাবলু মাহাতো জানান, আখের গুড়ের জিনিস দিয়েই পুজো হচ্ছে মা গুড়কালীর। কোনও ব্রাহ্মণ পুরোহিত লাগেনা, গ্রামের ভুঁইয়া সম্প্রদায়ের মানুষেরা নিজেরাই দেবীর পুজো করেন সংসারের মঙ্গলের জন্য।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *