হালিশহর লালকুঠি বাস স্ট্যান্ড থেকে কলোনি বাজার পর্যন্ত জনসংযোগ করেছিলেন বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। অভিযোগ, তৃণমূল কংগ্রেস কর্মীরা জমায়েত করে বিজেপি প্রার্থীকে লক্ষ্য করে জয় বাংলা স্লোগান দিতে থাকেন। অভিযোগ দফায় দফায় প্রচারে বাধা দেওয়ায় উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনা নিয়ে বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস বলেন, প্রথমে কোনা কলোনি মোড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা জয় বাংলা স্লোগান দেয়। ফের লক্ষ্মী নারায়ণ কলোনিতে ওরা “জয় বাংলা” স্লোগান দেয়। দলীয় কর্মীদের ওরা তেড়ে মারতে উদ্যত হয় এমনটাই অভিযোগ করলেন বীজপুর বিধানসভার বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস ।

এ বিষয়ে হালিশহর শহর তৃণমূল সভাপতি প্রবীর সরকার বলেন এই মুহূর্তে প্রশাসন আমাদের তত্ত্বাবধানে নেই নির্বাচন কমিশনার একপ্রকার জরুরি অবস্থা জারি করেছে। সুতরাং জবাব দেয়ার দায়িত্ব ও নির্বাচন কমিশনারের। বাংলার মানুষ ভীষণভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে। আমরা “বদলা নয় বদল চাই” এই স্লোগানে বিশ্বাস করি। আমার দল এ ধরনের নির্দেশ দেয় না এটা মানুষের প্রতিবাদ দলে।

