মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিকে কেন্দ্র করে দুই দলের সমর্থকদের মধ্যে শুরু হয় স্লোগান যুদ্ধ। একদিকে বিজেপি কর্মী-সমর্থকদের “জয় শ্রী রাম” স্লোগান, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের “জয় বাংলা” স্লোগানে সরগরম হয়ে ওঠে এলাকা।

দু’পক্ষের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে বোলপুরের প্রশাসনিক চত্বর সংলগ্ন এলাকায় বেশ চড়তে থাকে রাজনৈতিক উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারির মধ্যেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।
ভোটের আগে এই স্লোগানকে কেন্দ্র করে দুই রাজনৈতিক শিবিরের মধ্যে উত্তপ্ত পরিবেশ তৈরি হওয়ায় স্বাভাবিকভাবেই এলাকায় রাজনৈতিক পারদ আরও চড়েছে।

