খড়্গপুরের পুরিগেট এলাকায় বিজেপি নেতা দিলীপ ঘোষকে ঘিরে ব্যাপক ক্ষোভ ও বিক্ষোভের ঘটনা সামনে এল। স্থানীয় বাসিন্দারা তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান, এমনকি গাড়ি ভাঙচুর করার চেষ্টাও চালায় শুধু তাই না পথ অবরোধের চেষ্টাও করা হয় বলে অভিযোগ।

শুধু দিলীপ ঘোষই নন, তার সঙ্গে থাকা বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন এলাকাবাসীরা। বিক্ষোভের মাঝে শোনা যায় ‘জয় বাংলা’ ও ‘জয় শ্রীরাম’ স্লোগান, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এলাকাবাসীদের অভিযোগ, রেলের নোটিশ নিয়ে যখন গোটা এলাকা আতঙ্কে ছিল, তখন একদিনও বিজেপি নেতা-কর্মীদের দেখা যায়নি। এমনকি দিলীপ ঘোষও সেখানে উপস্থিত হননি বলে দাবি তাদের। সেই কারণেই হঠাৎ ভোটের সময় তার আগমনকে কেন্দ্র করে ক্ষোভ আরও বেড়ে যায়।
এই ঘটনাকে ঘিরে 27 না ওয়ার্ডের পুরিগেট এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে চাপে পড়ে প্রশাসন।

