দুলদুলি এলাকায় দলীয় কার্যালয় উদ্বোধন করার পাশাপাশি, বাড়ি বাড়ি গিয়ে সমস্যার কথা শুনে নির্বাচনী প্রচার সারলেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র ।

বিভিন্ন জায়গার পাশাপাশি হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র দলীয় প্রচার শুরু করেছেন। হিঙ্গলগঞ্জের দুলদুলি এলাকায় নির্বাচনী দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন হিঙ্গলগঞ্জের বিজেপি প্রার্থী রেখা পাত্র। দলীয় কার্যালয় উদ্বোধন করার পাশাপাশি দুলদুলি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সমস্যার কথা শুনে দলীয় প্রচার সারেন প্রার্থী। বাড়ি বাড়ি গিয়ে দলীয় প্রচারে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন রেখা। তিনি বলেন,বিজেপি সরকারে এলে এলাকায় পর্যাপ্ত পানিও জলের ব্যবস্থা হবে, কর্মসংস্থান হবে এলাকায় দুর্নীতি বন্ধ হবে। এমনটাই প্রতিশ্রুতি দিলেন রেখা। তৃণমূল সরকার মানুষের সঙ্গে প্রতারণা করেছে তাই মানুষের পাশে বিজেপি সরকার আছে এবং থাকবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *