নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করা হয়েছে রাজ্য তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য কে। পাশাপাশ এই আসন থেকেই বিজেপি প্রার্থী হয়েছে ব্যারাকপুরের প্রাক্তন সংসদ অর্জুন সিং।

আজ নোয়াপাড়া বিধানসভার অন্তর্গত মানিকতলা এলাকায় নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে ন তৃণমূল প্রার্থী ত্রিনাঙ্কুর ভট্টাচার্য, উত্তর ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান রমেন দাস, চিফ ইলেকশন এজেন্ট প্রদীপ বসু ও অন্যান্যরা। প্রত্যেক তৃণমূল নেতৃতের বক্তব্য, নোয়াপাড়ার মানুষ শান্তি প্রিয় মানুষ। এরা শিক্ষা স্বাস্থ্য চাই গুন্ডারাজ চায় না। শহীদ বিকাশ বসু কথা স্মরণ করেও তৃণমূল প্রার্থী বলেন, শিক্ষক নেতা বিকাশ বসু এখনো নোয়াপাড়ার মানুষের মধ্যে আছে। তাই এলাকার শান্তি বজায় রাখতে মানুষ তৃণমূল কংগ্রেসের উপর আস্থা রাখবে।।

