আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক দলীয় কর্মীদের সঙ্গে ঢাক ঢোল বাজিয়ে তৃণমূল কংগ্রেসের পাঁচ প্রার্থীদের নিয়ে শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যায় তৃণমুল প্রার্থীরা তাদের মনোনয়ন জমা করেন।

এই বিষয়ে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক বলেন, আলিপুরদুয়ারে পাঁচটি বিধানসভায় তৃণমূল প্রার্থী জয়ী হবে এবং রাজ্যে ফের মা মাটির সরকার গঠন হবে।

কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের 160 আসনে জেতার দাবিকে নস্যাৎ করে প্রকাশ চিক বড়াইক বলেন, রাজ্যে বিজেপি অত্যাচার করছে, বিভিন্ন সরকারি আধিকারিকদের বদলি করে বা বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে বিজেপি রাজ্যে সরকার গড়ার স্বপ্ন দেখছে। কিন্তু মানুষ একাধারে তৃণমূলকেই ভোট দেবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *