এদিন সকালে ময়নাগুড়ি জল্পেশ মন্দির, মহাবীর হনুমান মন্দিরে পুজো দেওয়ার দেন। এরপর ময়নাগুড়ি দলীয় কার্যালয় থেকে কর্মী সমর্থকদের নিয়ে তিনি জলপাইগুড়ির উদ্দেশ্য রওনা দেন। জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে মিছিল করে জেলাশাসকের কার্যালয়ে আসেন তিনি।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি বলেন,”বিজেপি প্রার্থী কে হবেন তা বিষয় নয়। ময়নাগুড়ির মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে এবার সারা রাজ্যের সাথে ময়নাগুড়িতেও সবুজ আবিরের খেলা হবে। আর ওরা নিজেরাই বলছে যে ওদের বিধায়ক কাজ করেনি, বিধায়ককে দেখা যায় নি। তারা নিজেরাই দলীয় কার্যালয়ে তালা লাগাচ্ছে এবার ময়নাগুড়ির মানুষ তাদের তালা লাগিয়ে দিবে।”

