রক্ষার দাবীতে মালদায় বিভিন্ন ব্লকে জোরদার আন্দোলনে নামলেন পুরাতন মালদার মঙ্গলবাড়ি, মানিকচক, শুরু করে বেশ কয়েকটি অঞ্চলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া মুসলিম ভোটাররা। বৃহস্পতিবার তারা পুরাতন মালদার নারায়ণপুর বি.এস.এফ ক্যাম্প সংলগ্ন এলাকায় ১২নং জাতীয় সড়ক অবরোধ করেন। হাতে সাদা কাফন নিয়ে ভোটার তালিকা থেকে নাম পড়ার প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখান এবং ভোটার তালিকায় নাম ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।

এদিকে এই আন্দোলনের খবর পেয়ে পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌছায়। তারা অবরোধ তোলার চেষ্টা করলেও, খবর লেখা পর্যন্ত অবরোধ তুলতে সফল হয়নি আর এই নিয়ে জোরদার আন্দোলন চলছে মালদার জেলা জুড়ে।

