প্রার্থীর হাত ধরে ঘাসফুলে যোগদান মাগুরমারিতে।পরপর দুইটি যোগদান সভায় প্রায় ১২ টি পরিবার সিপিএম ও বিজেপি ছেড়ে যোগদান করলো তৃণমূলে। বিধানসভা নির্বাচনের হাতে গোনা মাত্র ২২ টা দিন বাকি। আর এর মাঝেই প্রচারে ঝড় তোলার চেষ্টা তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়ের। কখনো বা মন্দিরে পুজো আবার কখনো মসজিদে, কখনো সাধারণ মানুষের সাথে আবার কখনো দলীয় কর্মীদের সাথে, কখনো নির্বাচনীয় প্রচারে আবার কখনো যোগদান সভায় চসে বেড়াচ্ছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক ডক্টর নির্মল চন্দ্র রায়।

ধুপগুড়ির মাগুরমারি দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৫-১৪৫ নং বুথে দশটি পরিবারের প্রায় 40 জন ভোটার এবং পরে আরো একটি এলাকায় প্রার্থীর হাত ধরে যোগদান সভা অনুষ্ঠিত হয়। নবাগতরা বলেন তৃণমূলের উন্নয়নের সাথে সামিল হতেই এই যোগদান করা।

